চিত্রনায়িকা বুবলীকে শেষবারের মতো জনসমক্ষে দেখা গিয়েছিল গত ১২ ফেব্রুয়ারি। ছয় মাস হলো, কোথাও সশরীর দেখা যায়নি তাঁকে। করোনাকালে ভার্চ্যুয়াল জগতেও খুব বেশি দেখা যায়নি তাকে। সম্প্রতি জন্মদিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বুবলী।
আমার জন্মদিনে শুভেচ্ছা জানানোয় সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে সুন্দর শব্দবন্ধে আপনারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাতে আমি যে পরিমাণ খুশি হয়েছি বোঝাতে পারবো না… এসব অনুভূতি একেবারেই অন্যরকম… সবাইকে অনেক অনেক ভালোবাসি!
সবসময় আপনাদের প্রার্থনায় আমাকে রাখবেন এবং এভাবেই ভালোবাসবেন প্লিজ।



0 Comments